ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ‘আর্ট মানে আমার কাছে যুদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন আজ সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর মহানগরীর মিয়াপাড়াস্থ ঋত্বিকের পৈতৃক ভিটায় আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে সভাপ্রধান ছিলেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

আলোচক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সম্মানিত অতিথি ছিলেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও আইনজীবি অ্যাড. মুস্তাফিজুর রহমান খান আলম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ঋত্বিক কুমার ঘটক শুধু একজন চলচ্চিত্র নির্মাতা নয়। তিনি চলচ্চিত্র নির্মাতাদের পথপ্রদর্শক। এমন একজন খ্যাতিমান ব্যক্তির নিদর্শন আমরা ধরে রাখতে পারছিনা। তার বসতভিটাকে ভেঙ্গে ফেলা হয়েছে। তার স্মৃতিচিহ্নকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে। ঋত্বিকের স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকুকে সংরক্ষণ করতে হবে। সেখানে ঋত্বিকের স্মৃতিকে ধরে রাখার জন্য সেখানে ঋত্বিক সংগ্রহশালা বা ঋত্বিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। ঋত্বিক ঘটকের বসতভিটা ভেঙে ফেলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঋত্বিকপ্রেমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঋত্বিক প্রেমিদের তার স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি

আপডেট সময় : ০৩:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪