ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের সাবেক  সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পূর্ণরায় পাঁচদিনের রিমান্ড

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর আ. লীগের সাবেক  সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পূর্ণরায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২। রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার বিকেলে ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করে।

এদিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তাঁর ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে আবারও রিমান্ড চাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেওয়া হয়েছে। আগের বারও একই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ. লীগের সাবেক  সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পূর্ণরায় পাঁচদিনের রিমান্ড

আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪