ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

চট্টগ্রামে আজ চিকিৎসকরা রোগী দেখবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে দুই দফা দাবিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (২৩ এপ্রিল) সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সোমবার (২২ এপ্রিল) বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ডাক্তারদের কর্মবিরতির খবরে দুশ্চিন্তায় পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

এর আগে গত ২০ এপ্রিল সকল সরকারি বেসরকারি হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করে চিকিৎসকরা।

ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী বলেন, পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের (২৯) ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে কর্মরত ডা. রিয়াজ উদ্দিন শিবলুর উপর হামলাকারীদের জামিন বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ থাকবে।

স্বাচিপ চট্টগ্রামের সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, আমরা রোগীদের জিম্মি করতে চাই না। কিন্তু আমাদের কিছু করার নেই। প্রশাসন আমাদের দাবি মানলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। আমরা চাই চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী একটা আইন করা হোক।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর দুই দিন পর ১৪ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে স্বজনদের হামলা শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে আজ চিকিৎসকরা রোগী দেখবেন না

আপডেট সময় : ০৩:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪