ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজ—যা বললেন ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, রাবির অধিভুক্ত হওয়ার ফলে সেশনজট পড়তে হবে, এছাড়া ফল প্রকাশসহ নানা ভোগান্তিতে পড়তে হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই সমস্যাগুলো দেখে আসছেন। তাদের থেকে কর্তৃপক্ষে শিক্ষা নেওয়া দরকার ছিল। অধিভুক্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে করা হয়নি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভালো কিছু চিন্তা করলে ভালো কিছু হবে। আমরা কেবলই চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, খুললে আমরা বসব। তখন এ বিষয়ে সম্পর্কে বলতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমাদের অধিভুক্তি কেন প্রয়োজন সেটি সরকার বলতে পারবেন। নিশ্চিত শিক্ষা মন্ত্রণালয় ভালো কিছু ভেবেছে বলেই আমাদের দেওয়া। তবে আমরা এইটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কলেজ ইন্সপেক্টর অফিস আছে। আমাদের অবকাঠামো আছে, অভিজ্ঞতা আছে। ভালো কিছু হবে। আমরা বসব, এরপরই বুঝতে পারব এটি কীভাবে রান করা হবে। তবে আমি আশা করি বেশ ভালোই হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার সই করা এক প্রজ্ঞাপনে রাজশাহীর চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজ—যা বললেন ভিসি

আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪