ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট ২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব: জামায়াত আমির শাপলা চত্বর হত্যাকাণ্ড: ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন প্রেস সচিব শিথিল করা হচ্ছে আচরণবিধি, প্রচারে সুবিধা পাবেন প্রার্থীরা একটি দল ধর্মের নামে ‘ট্যাবলেট’ বেচে মানুষকে প্রতারণার পরিকল্পনা করছে: সালাহউদ্দিন রিজার্ভ চুরি: ৯১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার দিন খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না আদালত অবমাননার জন্য ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

গাউছিয়ার কাঁচাবাজারে ২৬০টি দোকান পুড়ে ছায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ার একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের ২৬০টি দোকানের প্রায় সব দোকান পুড়ে গেছে।

আজ ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন বাজারের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে টিন, হার্ডওয়ার, ওষুধ, মুদি মালামাল, তেল-মবিল, টায়ার-টিউব ও কাচাঁমালের দোকানসহ কমপক্ষে ২৬০টি দোকান ও ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা, নারায়ণগঞ্জ, ঢাকা ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাউছিয়ার কাঁচাবাজারে ২৬০টি দোকান পুড়ে ছায়

আপডেট সময় : ০৩:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪