ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

রাজশাহীতে ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুকে জাসদের শ্রদ্ধা

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট ভাষাসৈনিক,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি,রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জি এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী,
জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজশাহ মহানগর সমন্বয়ক সোহেল রানাসহ জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,
গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন,তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন।
তিনি শুধু রাজশাহীর নয়,সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর জাসদের সভাপতি,রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জি.এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী,জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাজশাহ মহানগর সমন্বয়ক সোহেল রানাসহ জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুকে জাসদের শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪