ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা (সাবহেড)

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্যের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে একগুচ্ছ প্রস্তাবনা দেন কমিটির সদস্য রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় সকল সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নগরীতে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে কথা বলেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি। তাদের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হচ্ছে উল্লেখ করে চাঁদাবাজি বন্ধে গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় হয়রানির কথা উল্লেখ করে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা গ্রহণের প্রস্তাবনাও দেন সাইদুর রহমান। এছাড়া শুক্রবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে একজন সংসদ সদস্যের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই সাংসদের বিরুদ্ধে শিক্ষক পেটানোসহ নানা অভিযোগ রয়েছে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়রকে ইঙ্গিত করে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে, সে ব্যপারে পুলিশকে সতর্ক থাকতে হবে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের আহবান জানিয়ে সিনিয়র এ সাংবাদিক বলেন, বেনাপোলের সামনে ভারতের হরিদাশপুরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। অনেকে চিকিৎসা নিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সেজন্য নিরাপত্তা জোরদার করা দরকার।

এদিনের সভায় আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে জেলার বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলী বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল কেনাবেচার নামে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ হওয়া জরুরি। সভাপতির বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো আমলে নেয়ার কথা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা (সাবহেড)

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪