ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

ঢাবির উপাচার্যের বাসভবনের সীমানার ভেতরে নবজাতকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) উপাচার্যের বাসভবনের সীমানার ভেতরে নবজাতকের মরদেহ ছুড়ে মারা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুলতান (৩৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার বসুকোট এলাকার বাসিন্দা। গত ৮ বছর ধরে তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করছেন।

সুলতান বলেন, বাচ্চাটি আমার স্ত্রীর পেটে থাকতে মারা গেছে। নার্স মরদেহ ধরাইয়া দিলে কি করব, ভেবে পাচ্ছিলাম না। হাতে টাকা-পয়সাও ছিল না। বাচ্চা মারা গেছে, তাই শরমে আত্মীয়স্বজন কাউকে কিছু বলি নায়। পরে নিরুপায় হইয়া এদিকে বাচ্চাটা থুইয়া যাই। যদি জানতাম, বাচ্চা ফেলা নিয়া এতকিছু হবে, তাহলে ফেলতাম না। বাসায় নিয়া যেতাম।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রিকশা থেকে নেমে উপাচার্য ভবনের বাইরে থেকে মরদেহটি ছুড়ে মেরে পালিয়ে যান সুলতান। মরদেহটি একটি ব্যাগে ভরা ছিল।

আইনি পদক্ষেপ নিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে পুলিশ অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল রাইজিংবিডিকে বলেন, যে ব্যক্তি নবজাতকের মরদেহ ছুড়ে উপাচার্যের বাসভবনের সীমানার ভেতরে ফেলেছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক বক্তব্যের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাবির উপাচার্যের বাসভবনের সীমানার ভেতরে নবজাতকের মরদেহ

আপডেট সময় : ০৫:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪