ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

তানোরে গলায় ফাঁস দিয়ে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহী তানোরে গলায় ফাঁস দিয়ে নারী পুরুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামে ও পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামে।

এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আত্মহত্যা কারীরা হলো, তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামের মৃত হনু মন্ডলের পুত্র মানিক মন্ডল(৬৪) ও উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আলেয়া(৪০)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানিক তার বাড়ির পাশে থাকা একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ও আলেয়া তার শয়নকক্ষে তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এঘটনায় নিহত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবং আলেয়ার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, সকাল ৬টার দিকে পৃথকভাবে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। এঘটনায় নিহত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবং নিহত আলেয়ার লাশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে গলায় ফাঁস দিয়ে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪