ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৪:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,শুক্রবার সকালে তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামে।

এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে বিভিন্ন রকমের গুঞ্জন। নিহত যুবক কালিগঞ্জ মাসিন্দা গ্রামের বাসুদেবের পুত্র সুদেব(২৬)। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিহত যুবক সুদেবের লাশ উলঙ্গ অবস্থায় পুকুর পাড়ের ধারে পড়ে থাকা দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। এসময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে সুদেবের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত যুবক সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। সকালে জানতে পারি পাশের পুকুর পাড়ে সুদেব নিহত হয়ে পড়ে রয়েছে। নিহত সুদেবের বাবা বাসুদেব বলেন,তার ছেলের কোন শত্রু নাই, কারো সাথে কোন গন্ডগোলও নাই।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে বলা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪