ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

তানোরে বিড়ির টাকার জন্য নাতীর হাতে নানী খুন

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহী তানোরে বিড়ির টাকার জন্য নাতির হাতে নানী খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুর রহিম । গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন (ইউপির) গোদামারী গ্রামে ঘটে চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ।
নিহত নানী হলেন, সোনা সরেন (৭৬)। সে সরেন টুডুর স্ত্রী। এই ঘটনায় নাতি ইসমাইল সরেনকে (২৪) আটক করেছেন পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা সম্পর্কে নানী-নাতি। একসঙ্গে বসবাস করতো। সামান্য বিড়ির টাকার জন্য গত রোববার বেলা আনুমানিক ১২টায় গন্ডগোল হয় দুজনের মধ্যে । সে-সময় মাদকাসক্ত ছিলেন নাতী ইসমাইল। সে কাউকে ঘরে ডুকতে দেননি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মধ্যে লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, কিল, ঘুষি ও বৃদ্ধার চলাচলের লড়ি দিয়ে আঘাতের ফলে মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতে চুপিসরে লাশ দাফন করতে চাইলে গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও ঘাতক নাতীকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে বিড়ির টাকার জন্য নাতীর হাতে নানী খুন

আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩