ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দফার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, গণবিরোধী অবৈধ সরকার জোর করে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। এ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে না তারা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সন্ধ্যায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বিকাল ৪টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অন্যদিকে- গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে দলের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আব্দুল কাদের প্রমুখ অংশ নেন।

বিএনপি মহাসচিব বলেন, যুগপৎ আন্দোলনে আমরা ৩৬টি দল একমত হয়েছি। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি। যুগপৎ আন্দোলনের কর্মসূচি কী হবে, সে বিষয়ে কথা হয়েছে। একদফা আন্দোলন কবে নাগাদ শুরু করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আন্দোলন শুরু করা হবে। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। খুব দ্রুততম সময়ের মধ্যে একদফা আন্দোলন শুরু করা হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩