ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

টাইগারের হুঙ্কারে বিধস্ত আফগানিস্তান, ইতিহাসে গড়া ৫৪৬ রানে জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিরপুরে আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে আফগানিস্তান। যেখানে ঢাকা টেস্টে জিততে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। অন্যদিকে, মিরাকল কিছু ঘটাতে আফগানদের লাগবে আরও ৬১৭ রান। আর ড্র করতে হলে উইকেটে কাটাতে হবে পাক্কা দুই দিন!

এমন সমীকরণে দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে আঘাত হানে টাইগার পেসার ইবাদত হোসেন। এরপর এতে যোগ দেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ফলে ১১৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আর ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।

রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড।

১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্ট ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

প্রসঙ্গত, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ, আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে। ৬৬২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাইগারের হুঙ্কারে বিধস্ত আফগানিস্তান, ইতিহাসে গড়া ৫৪৬ রানে জয়

আপডেট সময় : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩