ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৭৪৮ টি এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস

বানেশ্বরে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার

মেহেদী
  • আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুঁটিপাড়া নামক স্থানে, মঙ্গলবার সকালে নবনির্মিত ঘরের দরজার ছামসেটে সাথে আলমগীর হোসেন(৪৩) নামের ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া থানা ওসি ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহত ঐ এলাকার মৃত: আফাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সে মানসিক রোগী থাকায় মাঝে মধ্যে বাসায় থাকতেন না, মাজারসহ বিভিন্ন স্থানে দিনে ও রাতের আঁধারে ঘুরে বেড়াতেন। নিহতের ভাতিজা বউ শিউলি বেগম জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে নবনির্বিত ঘরের ছাদে আমের আচার শুকাতে গিয়ে দেখেন আলমগীর হোসেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন, এসময় চিৎকার দিলে, বাড়ির লোকজন ছুটে আসেন। বেঁচে আছে ভেবে নামিয়ে চোখে, মুখে পানি দিয়ে দেখেন সে মারা গেছে, পরে বিষয়টি জানাজানি হলে থানা পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে পুঠিয়া থানা ওসি ফারুক হোসেন বলেন, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানেশ্বরে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩