ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

আগে থেকে জানলে রাজি হতাম না : হাথুরুসিংহে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

আগে থেকে জানলে রাজি হতাম না : হাথুরুসিংহে

নিউজ ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। আইরিশদের সঙ্গে দ্বিপাক্ষিক লড়াই, কিন্তু খেলা ইংল্যান্ডে। বৃষ্টির দুর্ভাবনায় সিরিজ ভিন দেশে আয়োজন করা হলেও এখানেও আবহাওয়ার কারণে ঠিকমতো অনুশীলনই করা যায়নি। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে প্রস্তুতি ও পারিপার্শ্বিকতা নিয়ে বিরক্ত বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন আজ সোমবার চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় মাঠের উইকেটের প্রসঙ্গ আসলে টাইগার এই মাস্টারমাইন্ড বলেন, ‘উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে। বেশ শক্ত ও সবুজের আভা রয়েছে। বৃষ্টির কারনে গত কয়েকদিন উইকেট কাভারে ঢাকা থাকার কারণে এমনটা হয়েছে। এই মুহূর্তে উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে।’

বৃষ্টির কারণে মাঠ উপযোগী না হওয়ায় কয়েকদিন অনুশীলন না করেই থাকতে হয়েছে টাইগারদের। তবে কাউকে দায়ী করছেন না হাথুরু। বাংলাদেশ দলের প্রধান এই কোচের মতে আগে থেকে জানতে পারলে এমন সূচিতে এখানে খেলতে রাজি হত না দল।

হাথুরু বলছিলেন, ‘খুবই ভিন্ন একটা পরিস্থিতি, আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবো ইংল্যন্ডে। সচরাচর এমনটা হয় না। এটার জন্য কাউকে দায়ী করা যায় না। আর এমনটা হচ্ছে প্রথমবার। যদি আমরা আগে থেকে জানতাম তাহলে এই সূচিতে হয়তো রাজি হতাম না। কারণ এটা প্রস্তুতির জন্য আদর্শ না। এখান থেকে আমরা শিখলাম।’

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগে থেকে জানলে রাজি হতাম না : হাথুরুসিংহে

আপডেট সময় : ০৩:৩৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩