ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

তানোরে দারোগার উপস্থিতিতে বোরো খেতের ধান লুটের অভিযোগ

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

তানোরে দারোগার উপস্থিতিতে বোরো খেতের ধান লুটের অভিযোগ

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জেরে দারোগার উপস্থিতিতে অসহায় কৃষকের বোরো খেতের ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এদিন ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। স্থানীয়রা বলছে  ধান লুটকারী দুরুল বাহিনীকে প্রতিরোধ না করে প্রশাসন তাদের সহযোগীতা করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি চলতি মাসের (২মে) মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) হাপানিয়া দোগাছী গ্রামে ঘটেছে। এ ঘটনায় ৪মে বৃহস্প্রতিবার সইবুর রহমান বাদি হয়ে দুরুল হুদাসহ অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার বাধাইড় ইউপির হরিসপুর মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৮২ এবং ৮৬৫ দাগ নম্বর দাগে ৩ একর ২৩ শতক সম্পত্তির মালিক আব্দুর রশিদের দুই কন্যা নাজিয়া জেরিন ও তাসনুতা সোনিয়া। ঢাকা মালিবাগ শান্তিনগরে তারা বসবাস করেন। বিগত ২০২২ সালের ৬ জুলাই তাদের দুই বোনের কাছে থেকে তানোর সাব-রেজিষ্ট্রার অফিসে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে এসব সম্পত্তি ক্রয় করেন চাঁপাইনবাবগঞ্জের আলহাজ্ব সাইদুর রহমানের পুত্র সইবুর রহমান দিগর। তাদের কাছে থেকে নাচোল উপজেলার খড়িবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মিজান আলী এসব সম্পত্তি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেন। ধান পাকার পর ধানকেটে শুকানোর জন্য খেতে রাখা হয়। কিন্তু হাপানিয়া-দোগাছী গ্রামের মৃত ফিরোজ মাষ্টারের পুত্র ভুমিগ্রাসী দুরুল হুদা, দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে প্রায় ৫ বিঘা জমির কাটা ধান লুট করে নিয়ে যায়। যাবার সময় ঘোষণা দেয় এই জমিতে এবার যারা আসবে তাদের গর্দান যাবে। খড়সহ এসব ধানের মুল্য প্রায় দেড় লাখ টাকা। অথচ এসব সম্পত্তির সঙ্গে দুরুলের কোনো সম্পৃক্ততা নাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুমিগ্রাসী দুরুল হুদার নেতৃত্বে গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে ভোর পর্যন্ত ধান নিয়ে যাওয়া হয়। এ সময় ৯৯৯ নম্বর ফোন করা হলে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির দারোগা মতিউর রহমান  ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু তার উপস্থিতিতে দুরুল বাহিনী ধান লুট করে নিয়ে গেলেও তিনি কোনো বাধা না দিয়ে সহযোগীতা করেছেন বলে জানা গেছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দুরুল বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে দুরুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার হিস্যার দেড় বিঘা জমির ধান কেটে নিয়ে গেছেন, যেটা দারোগা মতিয়ার স্যার জানেন।

এ বিষয়ে জানতে চাইলে দারোগা মতিয়ার হোসেন বলেন, ৯৯৯ নম্বরে কল দেয়ায় তিনি সেখানে গিয়েছিলেন। তার উপস্থিতিতে দুরুল বাহিনী ধান নিয়ে গেছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কেমন সাংবাদিক কি আজেবাজে প্রশ্ন করেন , আমি দুরুল বাহিনীর কাউকে চিনি না।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, ইন্ডোজ করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র পাঠানো হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে দারোগার উপস্থিতিতে বোরো খেতের ধান লুটের অভিযোগ

আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩