ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুরবানীর পশুর হাটে থাবকে র‍্যাবের নিরাপত্তা নজরদারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীর কুরবানীর পশুর হাট গুলোতে সার্বিক নিরাপত্তা নজরদারী এবং ঈদ কেন্দ্রিক মহানগরী ও গুরুত্বপুর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র‍্যাব-৫।

রবিবার বেলা ১১টায় সিটি হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের অধিনায়ক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযথ ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে র‍্যাব-৫ রাজশাহী মহানগরী এবং দায়িত্বাধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজশাহী মহানগরীতে স্থাপিত কোরবানির সকল হাটেই বিশেষ নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারে।

পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টাকা সনাক্তকারী মেশিন স্থাপন ও ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। পাশাপাশি মহানগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারনের কথা মাথায় রেখে র‍্যাব-৫ কর্তৃক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-৫ সর্বদা তৎপর আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরবানীর পশুর হাটে থাবকে র‍্যাবের নিরাপত্তা নজরদারী

আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫