কুরবানীর পশুর হাটে থাবকে র্যাবের নিরাপত্তা নজরদারী
- আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীর কুরবানীর পশুর হাট গুলোতে সার্বিক নিরাপত্তা নজরদারী এবং ঈদ কেন্দ্রিক মহানগরী ও গুরুত্বপুর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব-৫।
রবিবার বেলা ১১টায় সিটি হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযথ ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে র্যাব-৫ রাজশাহী মহানগরী এবং দায়িত্বাধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজশাহী মহানগরীতে স্থাপিত কোরবানির সকল হাটেই বিশেষ নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারে।
পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টাকা সনাক্তকারী মেশিন স্থাপন ও ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। পাশাপাশি মহানগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারনের কথা মাথায় রেখে র্যাব-৫ কর্তৃক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-৫ সর্বদা তৎপর আছে এবং থাকবে।





















