ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ওয়ার টু-এর জন্য হৃতিক নাকি এনটিআর, কে বেশি টাকা নিয়েছেন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ছবি ওয়ার টু-এর এক ঝলক দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন দর্শকরা। নির্মাতারা এরইমধ্যে টিজার প্রকাশ করেছেন। যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশংসায় ভরিয়েছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানিকে।

প্রথমবার বড় দুই সুপারস্টারের সঙ্গে কাজ করছেন কিয়ারা। হবু মায়ের বিকিনি লুক তো এখন রীতিমতো ভাইরাল। তবে জানেন কি, এই ছবির বাজেট কত এবং অভিনেতাদের কত পারিশ্রমিক দেওয়া হয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ‘ওয়ার’ ছবির জন্য ১৭০ কোটি খরচ করেছিলেন নির্মাতারা। এখন ‘ওয়ার টু’-এর জন্য নির্মাতাদের বাজেট ছিল ১২০ কোটিরও বেশি।

অভিনেতাদের পারিশ্রমিকের কথা বলতে গেলে, জুনিয়র এনটিআর বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওয়ার টু-এর জন্য তিনি তার পারিশ্রমিক কমিয়ে ৩০ কোটি টাকা করেছেন।

একই সঙ্গে হৃতিক রোশন পেয়েছেন ৪৮ কোটি টাকার কাছাকাছি। কিয়ারা পেয়েছেন ১৫ কোটি টাকার মতো। আর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ওয়ার ২’ পরিচালনার জন্য নিয়েছেন ৩২ কোটি টাকা। অর্থাৎ, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের পারিশ্রমিক পরিচালকের থেকেও কম।

ওয়ার ২-এর শ্যুটিং লোকেশনও চোখ ধাঁধানো। দেশের বাইরে আবুধাবি, জাপান, ইতালি, স্পেন, রাশিয়ার মতো লোকেশনে হয়েছে শ্যুটিং। ভারতেও হয়েছে কিছু অংশের কাজ।

মোট ১৫০ দিন শুটিং করেছে গোটা টিম। এছাড়া শোনা যাচ্ছে, জুনে শুটিং হতে চলেছে হৃতিক ও জুনিয়র এনটিআর-এর মধ্যে একটি নাচের দৃশ্য। সবকিছু শেষে ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়ার টু-এর।

এরই মধ্যে ওয়ার টু-র টিজার দেখে প্রশংসায় ভরিয়েছেন করণ জোহর, মৌনি রায়, দিয়া মির্জা, আলি ফজল-সহ হৃতিক রোশনর বান্ধবী সাবা আজাদ ও প্রাক্তন স্ত্রী সুজান খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়ার টু-এর জন্য হৃতিক নাকি এনটিআর, কে বেশি টাকা নিয়েছেন

আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫