গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
- আপডেট সময় : ১২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান বা একই প্রকৃতির অন্য মোটরযান ব্যতীত অন্য গাড়িতে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন অর্থাৎ হাইড্রোলিক হর্ন ও হুটারসহ অননুমোদিত হর্ন এবং যন্ত্র মোটরযানে স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ধরনের অননুমোদিত হর্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করা ছাড়াও চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ফলে সড়ক দুর্ঘটনার আশংকা বৃদ্ধি পায় বলেও জানানো হয়।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার ফলে গণ উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।




















