ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: সড়কে শব্দদূষণ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে গাড়িতে অননুমোদিত হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ করে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অতিরিক্ত তীব্র বা ভয় সৃষ্টি করে এমন শব্দের হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান বা একই প্রকৃতির অন্য মোটরযান ব্যতীত অন্য গাড়িতে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন অর্থাৎ হাইড্রোলিক হর্ন ও হুটারসহ অননুমোদিত হর্ন এবং যন্ত্র মোটরযানে স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের অননুমোদিত হর্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করা ছাড়াও চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ফলে সড়ক দুর্ঘটনার আশংকা বৃদ্ধি পায় বলেও জানানো হয়।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার ফলে গণ উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

আপডেট সময় : ১২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬