ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা: অধ্যক্ষ ইউনুস আহমাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা যারা চব্বিশের জুলাইতে জীবনবাজী রেখে লড়াই করেছি তারা প্রয়োজনে আবারো রাজপথে গণজোয়ার তৈরি করবো; ইনশাআল্লাহ।

তিনি জানান, আগামী মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে সকাল ১১ টায় আটদলীয় সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আটদলের শীর্ষ নেতারা।

রোববার বিকালে যুগপৎ আন্দোলনের পুর্বঘোষিত সমাবেশ বাস্তবায়নে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা জানান।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, গত ২৫ অক্টোবর আন্দোলনরত আটদলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা কোন ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমাদের পুর্বঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা: অধ্যক্ষ ইউনুস আহমাদ

আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫