পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা: অধ্যক্ষ ইউনুস আহমাদ
- আপডেট সময় : ১২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
তিনি জানান, আগামী মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে সকাল ১১ টায় আটদলীয় সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার বিকালে যুগপৎ আন্দোলনের পুর্বঘোষিত সমাবেশ বাস্তবায়নে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা জানান।
ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, গত ২৫ অক্টোবর আন্দোলনরত আটদলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা কোন ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমাদের পুর্বঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।




















