ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ: এক দিনের রিমান্ডে প্রধান আসামী আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায় পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ আজ শাপলা গণহত্যা দিবস: কাটেনি শোক, নিভৃতে কাঁদছে শহীদ পরিবার

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে অনুষ্ঠিত হলো “বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫”। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় হোটেল রয়েল রাজ – এর হলরুমে অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির আয়োজনে এ এক্সপো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশে পড়াশোনার আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশনের সুযোগও রাখা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোনাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল) কাউন্সেলর আযলি বিন আব্দুল সালী এবং সিনিয়র কাউন্সেলর কে. এ. জিসান।

মেহজাবিন ইসলাম মাইসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি লেখক গোলাম মোর্শেদ, বরেন্দ্র কলেজের হেড অব আইসিটি আমিনুল ইসলাম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম এবং ইংলিশ স্পোকেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেন আযলি বিন আব্দুল সালী। তিনি বলেন, “অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে শিক্ষার্থীরা ছয়টি স্কেলে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে শিক্ষা খরচ অনেক কম।” তিনি আরও জানান, মালয়েশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল ফাইভ স্টার মানের অবকাঠামোসহ অনলাইনেও শিক্ষাসেবা প্রদান করে আসছে।

অ্যাডাপ্টের সিইও মোনাম উদ্দিন বলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী কনসালটেশন সেন্টারের সেবা নিয়ে অভিযোগ করে, কিন্তু অ্যাডাপ্টের বিরুদ্ধে এমন অভিযোগ নেই।” তিনি আরও জানান, ইংরেজি ভাষা শিক্ষা, ভর্তি প্রক্রিয়া, বিদেশে থাকা, গবেষণা এবং পার্ট-টাইম চাকরি সংক্রান্ত সহায়তায় অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোনাম উদ্দিন আরও জানান, “আগামী ৭ দিনের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হবে।” পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সহজ সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’

আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫