ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে নাটোর সায়েন্স শো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

আবু বকর সৈকত: বিজ্ঞানের প্রচার ও প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে নাটোরের সিংড়ায় ব্যতিক্রমধর্মী সায়েন্স শো ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর২০২৫) নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ জাগাতে আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘ফ্লেম টাচ’, ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো আকর্ষণীয় ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনীর পর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল পুরো আয়োজনটি পরিচালনা করে।

প্রতিষ্ঠানের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকের উপস্থিতিতে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল পুরো আয়োজনটি পরিচালনা করে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মাজহারুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শুধু রাজশাহীতে সীমাবদ্ধ না থেকে সারাদেশে ছড়িয়ে পড়ুক এবং দেশের প্রতিটি শিক্ষার্থী বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক—এই আশা রাখছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টিতে সায়েন্স শো ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে ক্লাবের সদস্যরা রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলে সায়েন্স শো প্রদর্শন করেন।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৫ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই ক্লাব সায়েন্স শো ও সোশ্যাল অ্যাওয়ারনেস কর্মশালা পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে নাটোর সায়েন্স শো

আপডেট সময় : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫