ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে রাসিকের সভা রামেক হাসপাতালে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু: চিকিৎসাধীন ১৩৭ রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিয়েছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার বাংলার মাটিতে ষড়যন্ত্রকারীদের স্থান হবে না;ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পাবেন আলেম-ওলামারা: ভূমিমন্ত্রী মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাব তলবের দাবি করে হাসনাত বললেন, ‘আমাকে দিয়ে শুরু হোক’ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে রাসিকের সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (North Bengal City Livability Improvement Project 2028) নিয়ে এডিবি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে প্রকল্পের পরিধি নির্ধারণ (Project Scoping Mission) বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর) সকালে নগর ভবনের সরিৎ দপ্ত গুপ্ত নগর সভাকক্ষে এডিবি’র প্রকল্পের আওতায় বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন ও প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। সে কাজে সহযোগতিায় করায় এডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে আরও টেকসই, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে এডিবি আমাদের পাশে থাকবে বলে আশা করি।

সভায় এডিবি’র ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার এন্ড আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি, সিনিয়র প্রজেক্ট অফিসার মো. এসএ আবদুল্লাহ আল মামুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অ্যালান থমাস কেলি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট মো. মোহাম্মদ ইমতিয়াজ শরীফ উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্য পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসিকের নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন আরজু।

সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সভায় রাজশাহী মহানগরীর টেকসই, আধুনিক ও বাসযোগ্য নগর উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থানা, পর্যটন, আবাসন, সুয়ারেজ লাইন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নগর উন্নয়ন ও নাগরিকের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা, সম্ভাব্য প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতামত ও পরামর্শ প্রদান করা হয়।

সভায় শেষে এডিবি’র ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার এন্ড আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি-কে সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভার শুরুতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এডিবি’র প্রতিনিধি দল। এ সময় এডিবি’র ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার এন্ড আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি-কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে রাসিকের সভা

আপডেট সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬