ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার বাংলার মাটিতে ষড়যন্ত্রকারীদের স্থান হবে না;ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পাবেন আলেম-ওলামারা: ভূমিমন্ত্রী মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাব তলবের দাবি করে হাসনাত বললেন, ‘আমাকে দিয়ে শুরু হোক’ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন-সাজানো মামলা প্রত্যাহার করুন: ডা. শফিকুর রহমান জামায়াত ইসলামী যুব বিভাগের গণসংযোগ ও সাধারণ সভা উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন

মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন-সাজানো মামলা প্রত্যাহার করুন: ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘তার ভাষা কী ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’

তিনি বলেন, ‘অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন-সাজানো মামলা প্রত্যাহার করুন: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬