রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: “দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাগুলোর পুনর্চিন্তা”- এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ বুধবার (১ অক্টোবর) নগরীর পশ্চিম টালিপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে র্যালী, আলোচনা ও বিভিন্ন জাতের গাছের বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রবীণদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে প্রবীণদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়েও আলোচনা করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ২নং ওয়ার্ড প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি এভারিট হেম্ব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিম নগর ধর্মপল্লী পাল পুরোহিত লিটন কস্তা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চলের পিও মিসেস রুথ র্যান্সি হাঁসদা, ফোরাম কমিটি প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি যোসেদ মুরযু ও প্রতিবন্ধী নারী ফোরামের সভানেত্রী মিসেস শিলা মুরযু।










