রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হত্যা
- আপডেট সময় : ০৩:০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী (৪০) তিনি ডিঙ্গাডোবা বাকীর এলাকার বদরুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, বহিরাগত কিছু বাকীর মোড় এলাকায় কয়েকদিন থেকে মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই যুবকরা চলে যায়। গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক আসে। গভীর রাতে এসে তাকে বাসা থেকে আব্দুল বারীকে ডেকে নিয়ে যায়।
সেখানেও কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিলে সে মারা যায়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা করতে আসেনি। নিহত বারীর মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্রকে এই হত্যাকাণ্ড। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে।











