ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা ‘জঙ্গি’ নাটকের কারিগড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই নিলুফার সুলতানা বদলি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি: শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ‘রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসনগ্রহণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য ও স্বাগতিক প্রসঙ্গ কথার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যায়। নবাগত শিক্ষার্থীদের বরণ, তাদের অনুভূতি প্রকাশ এবং শিক্ষক ও বিশেষ অতিথিদের বক্তব্যও অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি মো. ইউসুফ আলী বলেন, ‘বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তোমাদের বাছাই করে নেওয়া হয়েছে। তোমরা শুধু আভিজাত্যের নয়, চ্যালেঞ্জের সিঁড়িতে পা দিয়েছ।’

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আজ যেই মেধাবী নক্ষত্রগুলো সামনে উপবিষ্ট আছে, আশা করি আগামী দুই বছর পর এই নক্ষত্রগুলো উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়ে অন্যত্র যাবে।’

সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘রাজশাহী কলেজ একটি স্বপ্নের নাম। আমি জানি, যারা রাজশাহী কলেজে পড়তে পারেনি, তাদের আত্মগ্লানি থাকে। রাজশাহী কলেজে ভর্তি হওয়া তোমাদের জন্য একটি স্বপ্ন। আমরা কামনা করি, এই স্বপ্ন আরও বৃহৎ স্বপ্নে পরিণত হবে।’

রাজশাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে অধ্যক্ষ বলেন, ২০১৬ সাল থেকে রাজশাহী কলেজ পাঁচবার শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কলেজটি শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী নয়, অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদেরও নিয়মিত মনিটরিং করে।

তিনি নবীন শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজ প্রতিবছর প্রথম হওয়ার অন্যতম কারণ এইচএসসিতে শতভাগ পাস। প্রতিবছর উচ্চমাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হন।

তিনি আরও বলেন, ‘এখানে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হতে পারবে না, যদি না সে নিজে ইচ্ছাকৃতভাবে ফেল করে। আর কেউ যদি ইচ্ছা করে ফেল করতে চায়, তাহলে তাদের আমরা কলেজে রাখব না।’

শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার বিষয়ে অধ্যক্ষ বলেন, প্রতিটি বিষয়ের জন্য কলেজে শিক্ষক রয়েছেন। ক্লাসে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে ব্যক্তিগতভাবেও বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ব্যাচটি আগের ব্যাচগুলোর মতো রাজশাহী কলেজকে গর্বিত করবে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুস আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬