ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা ‘জঙ্গি’ নাটকের কারিগড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই নিলুফার সুলতানা বদলি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি: শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকে ভূষিত করা হয়েছে। সাহসিকতা, পেশাদারিত্ব, সৃজনশীলতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়েছে।

এ মর্যাদাপূর্ণ অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মচারীদের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সম্মাননা শুধু পুলিশ কমিশনারের ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও মর্যাদার বিষয়। ইউনিট প্রধান হিসেবে তাঁর এ অর্জনের মধ্য দিয়ে জননিরাপত্তা ও জনসেবায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির

আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬