ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা ‘জঙ্গি’ নাটকের কারিগড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই নিলুফার সুলতানা বদলি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি: শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

রামেবির উন্নয়নকাজে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও চমেবি ভিসির সন্তোষ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চলমান স্থাপন প্রকল্পের অগ্রগতি ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন বিসিপিএস-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের আহ্বায়ক ও রামেবি’র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ পরিদর্শন শেষে তারা প্রকল্পের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রশাসনিক মানোন্নয়নে পারস্পরিক মতবিনিময় করেন।

​এ সময় তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রামেবির উপ-রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নজিবুর রহমান-সহ রামেবি স্থাপন প্রকল্পের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।

​প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে চলমান কার্যক্রমের গতি ও মানে তাঁরা গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, স্বাস্থ্যশিক্ষার বৈশ্বিক মানদণ্ড ও ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে প্রকল্পটিকে আরও আধুনিক, যুগোপযোগী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে বাস্তবায়ন করার জন্য তাঁরা বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

​প্রকল্প পরিদর্শনের পর চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ রামেবির দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন। পরবর্তীতে, দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র কীভাবে প্রসারিত করা যায়, সে বিষয়ে তিনি রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হকের সাথে এক ফলপ্রসূ মতবিনিময় সভায় মিলিত হন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিদ ও একাডেমিশিয়ানদের এই পরিদর্শন ও মতবিনিময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে এক নতুন মাত্রার যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামেবির উন্নয়নকাজে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও চমেবি ভিসির সন্তোষ প্রকাশ

আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬