সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। মির্জা আব্বাসের সঙ্গে মহিলা দলের সভানেত্রী ও স্ত্রী আফরোজা আব্বাস গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে সাড়ে পাঁচ মাসের মতো সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর প্রথমবারের মতো তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। পরবর্তীতে দলীয় কিছু কর্মসূচিতেও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।




















