ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দ বাবদ পাওয়া প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে ছাত্রদের ১০টি হল ও সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটিসহ মোট ১১টি ডিপ ফ্রিজ উপহার দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এসব ফ্রিজ পৌঁছে দেওয়া হয়।

ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসুর ভিপি হিসেবে যাতায়াত, আপ্যায়ন ও চা-নাস্তা খাওয়ার জন্য আমার যে ৪ লাখ টাকার বাজেট ছিল, সেই বাজেট থেকে ছাত্রদের ১০টি হল এবং সূর্যসেন হলের নারী ব্লকে একটিসহ মোট ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ছাত্রীদের হলগুলোতে এরইমধ্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব ৫টি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের হলগুলোতেও দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না। বাড়ি থেকে নিয়ে আসা রান্না করা খাবার, দুধ বা অন্যান্য তরল খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় ওষুধ রাখার ক্ষেত্রেও ফ্রিজের প্রয়োজন রয়েছে।

চাকসু ভিপি বলেন, ‘আমি চাইলে আমার বাজেট আপ্যায়ন ও নাস্তার খরচ করে শেষ করতে পারতাম। কিন্তু সর্বোচ্চ আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই মূলত পুরো বাজেট শিক্ষার্থী ভাই-বোনদের ফ্রিজ উপহার দেওয়ার মাধ্যমে শেষ করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬