ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আটজন

হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের: যা বলল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক: হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এমন দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়েছে বলে যে দাবি করেছে, তা মিথ্যা। গত মাসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি অচল হয়ে যায়।

মার্কিন কমান্ড আরও জানায়, সপ্তাহ শেষে ওমানের উপকূলীয় জলসীমায় নোঙর করে থাকা জাহাজটিতে আবারও ড্রোন হামলা চালানো হয়। বর্তমানে একটি আঞ্চলিক দেশের সহায়তায় জাহাজটি টেনে নেওয়া হচ্ছে। তবে দেশটির নাম বা জাহাজটির গন্তব্য জানানো হয়নি। সেন্টকম অভিযোগ করেছে, আইআরজিসি মিথ্যা তথ্য ছড়িয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ভয়ভীতি তৈরি করছে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করছে।

এর আগে সোমবার আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি নিষিদ্ধ এলাকা দিয়ে যাওয়ার সময় ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। দক্ষিণ দিকের অবৈধ পথের বিপদ সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল বলেও জানায় তারা।আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এর নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার ভারত জানিয়েছিল, ওমানের উপকূলের কাছে ‘এল গাইয়া’ হামলার শিকার হয়েছে। জাহাজটির ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন। তবে হামলাটি কে বা কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে, তা জানায়নি নয়াদিল্লি।

সূত্র: শাফাক নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের: যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬