ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আটজন

রাজশাহীতে ক্যারিয়ার ও পর্যটনে নতুন সম্ভাবনা বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: তরুণদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি (বিসিসি) এবং ইকো-বরেন্দ্র (ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট)। ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার সন্ধ্যা ৬টায় রাজশাহী সিটি সেন্টারে প্রতিষ্ঠান দুটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্যোক্তা ও ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড প্রোগ্রাম মোঃ আরিফুর রহমান (সবুজ) প্রতিষ্ঠান দুটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি (বিসিসি) থেকে ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার পরিকল্পনা ও মেন্টরিং, পেশাদার সিভি ও কভার লেটার তৈরি, বিডিজবস ও লিংকডইন প্রোফাইল উন্নয়ন, মক ইন্টারভিউ, চাকরির প্রস্তুতি, সফট স্কিল ও পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ, চাকরির আবেদন এবং অনলাইন পাসপোর্ট আবেদন সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে ইকো-বরেন্দ্র (ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট) থেকে ইকো-ট্যুরিজম প্যাকেজ, নিরাপদ ও আরামদায়ক পরিবহন, হোমস্টে ও স্থানীয় অভিজ্ঞতা, প্রকৃতি ভ্রমণ ও পাখি পর্যবেক্ষণ, ঐতিহ্য ও সাংস্কৃতিক ভ্রমণ, শিক্ষামূলক ট্যুর, ট্রেন ও বিমান টিকিট বুকিং, ভিসা আবেদন এবং ইভেন্ট ব্যবস্থাপনা ও ফটোগ্রাফি সেবা প্রদান করা হবে।

প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে তরুণদের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা ও সময়োপযোগী দিক নির্দেশনা। একই সঙ্গে প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বরেন্দ্র অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।”

উদ্যোক্তা মোঃ আরিফুর রহমান (সবুজ) বলেন, “তরুণদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ প্রাং, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল হামিদ, তুহিন আব্দুল্লাহ, হুমায়রা রহমান মাসুমা, মোঃ মাসুদ রানা, মোঃ জাহিদ হাসান, মোঃ আলমগীর হোসেন ও মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ী প্রমূখ। পরে মোনাজাত ও লাল ফিতা কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ক্যারিয়ার ও পর্যটনে নতুন সম্ভাবনা বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি

আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬