ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

ভারত প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সারাক্ষণ ‘ভারত জিকির’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের মানুষের নিজের স্বার্থ ও দেশের কথা আগে ভাবা উচিত। রোববার এক সংবাদ সম্মেলনে দেশের পররাষ্ট্র নীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত কেবল আরেকটি দেশ, যাদের সঙ্গে আমরা একটি কার্যকর ও দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে সকালের নাশতা করতে ভারত, দুপুরের খাবার খেতে ভারত, রাতের খাবার খেতেও ভারত? তাহলে ভাই, আপনারা নিজের দেশের খাবার কখন খাবেন—সবসময় যদি শুধু ভারত-ভারতই করেন? নিজের দেশের কথা চিন্তা করুন।’

পররাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘যার সঙ্গে যখন আমাদের দ্বিপাক্ষিক বৈঠক করতে হবে কিংবা বহুপক্ষীয় সম্মেলনে গিয়ে কথা বলতে হবে, অবশ্যই আমরা তা করব। যেখানে যে সুযোগ থাকবে, সেখানে অংশ নেওয়া হবে। একজন নেতার পক্ষে তো সবার সঙ্গে দেখা করা সম্ভব নয়। অনেক আমন্ত্রণ আসে, ফলে তিনি যুক্ত হবেন। অর্থাৎ সাইডলাইনের বহু অনুষ্ঠানেই তিনি অংশ নেবেন।’

ভারতের সঙ্গে সম্পর্কের রূপরেখা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’ এ সময় সীমান্ত হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এসংক্রান্ত যেকোনো জটিলতার সুরাহা কেবল কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

এছাড়া বিগত সময়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে পাচার করা টাকা দেশে ফেরত আনতে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬