ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

হাটিকুমরুল সমাবেশ সফল করতে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জে অনুষ্ঠিতব্য পথসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সমাবেশস্থল পরিদর্শন করেছেন শৃঙ্খলা বিভাগের প্রধান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান। তাঁর নেতৃত্বে শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সমাবেশস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের চলাচল, শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব বণ্টন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. সোলায়মান হোসেন, সলঙ্গা থানা শাখার সভাপতি আইয়ুব আলী, হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রিদওয়ানুল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড থানা শাখার সভাপতি মো. আসলাম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অ্যাডভোকেট ছাইদুল ইসলাম দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, বৃহৎ এই কর্মসূচি সফল করতে শৃঙ্খলা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের হাটিকুমরুল সমাবেশকে সফল করতে** সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাটিকুমরুল সমাবেশ সফল করতে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি

আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬