ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মার পানিতে ডুবেছে ঘর: পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক ‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’ পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন দলীয় নয়-যোগ্যরাই অংশ নিতে পারবেন: প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে গ্রেপ্তার, যুবকের মুক্তি চাইলেন পাটওয়ারী হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিখিতরূপে এসব সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রথা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদেশটি বাস্তবায়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তার কাছে নির্দেশনার কপি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬