ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মার পানিতে ডুবেছে ঘর: পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক ‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’ পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন দলীয় নয়-যোগ্যরাই অংশ নিতে পারবেন: প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে গ্রেপ্তার, যুবকের মুক্তি চাইলেন পাটওয়ারী হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি

মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া সড়ক ও মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া সড়ক-মহাসড়কে স্লিপার বাস পরিচালনার সুযোগ থাকছে না।

আদালতে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সড়ক-মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত।

আদেশে আদালত বলেন, ‘বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল করতে পারবে না। পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই স্লিপার বাস পরিচালনা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

আপডেট সময় : ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬