মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল
- আপডেট সময় : ০৩:২৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
চিঠিতে মালয়েশিয়ার জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরো অংশ নেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যরা মালয়েশিয়ার হাইকমিশনারসহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।




















