ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনার দেওয়া এক বক্তব্য নিয়ে শফিকুলের স্ট্যাটাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিদ্যুৎ, গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা ডক্টর আব্দুস সামাদ রাবিতে নাট্য নির্দেশনা সপ্তাহ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের দ্ব›েদ্বর জেরে গত দুই দিন রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস চলাচল স্বাভাবিক হওয়ার পর দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি বাস।

এসময় কাউন্টারে অপেক্ষমাণ মাহমুদ জুয়েল নামে এক যাত্রী বলেন, ‘রাজশাহীতে কিছুদিন পরপর এমন সমস্যার সৃষ্টি হয়। এতে আমার মতো হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। সকাল ৮টায় কাউন্টারে এসেছিলাম। এখন গাড়ি ছাড়ছে। যাই হোক, ভোগান্তি শেষে গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়েছে, এতেই আমরা খুশি।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৩:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬