মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে রাজশাহীতে জামায়াত ইসলামীর সদস্য সংগ্রহ কর্মসূচি
- আপডেট সময় : ০৩:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া পূর্ব থানা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব এ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়-ইনসাফের বার্তা পৌঁছে দিতে গণসংযোগ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন সদস্য সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।




















