ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিদ্যুৎ, গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা ডক্টর আব্দুস সামাদ রাবিতে নাট্য নির্দেশনা সপ্তাহ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে ডিম-মুরগীর ৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা

রাজশাহীতে গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কুমারপাড়া নিবাসী ডাক্তার গাফফার সাহেবের মেজো ছেলে মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর রাজশাহী নগরীর কুমারপাড়ায় তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৮ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিন ইন্তেকাল করেন। পরে তাঁর মরদেহ রাজশাহীতে নিয়ে এসে নওহাটার  দুয়ারী  এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেওয়ান বাতেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীরসহ মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর মরহুম মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তিনি মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী; তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করা এবং পরকালের প্রস্তুতি নেওয়া।

তিনি মরহুমের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

পরে মোহাম্মদ গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমের জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁর পরিবার-পরিজনের জন্য আল্লাহর রহমত ও ধৈর্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে গোলাম সারওয়ার মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬