ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, প্রমাণিত অভিযোগের ভিত্তিতে শাস্তির পুনর্বিবেচনাসহ ছয় দফা দাবি জানিয়েছেন তারা। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে বিভাগের মূল ফটকে ‘ক্লাস-পরীক্ষা বর্জন’ লেখা প্ল্যাকার্ড টানিয়ে বিভাগের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ‘দুর্নীতি-অনিয়ম মানি না, মানব না’, ‘নেতা নামের প্রহসন, মানি না, মানব না’, ‘সুজনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘এক দফা, এক দাবি—সুজন তুই কবে যাবি’, ‘অপরাধ প্রমাণিত, শাস্তি কেন সীমিত’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

বিবৃতিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানিয়ে বলেন —সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে কোন কোন অভিযোগ প্রমাণিত হয়েছে, তা জানানো; কী তথ্য-প্রমাণের ভিত্তিতে বর্তমান শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া; প্রাথমিক তদন্ত ও পরবর্তী ইনকোয়ারির সিদ্ধান্ত ও সুপারিশের মধ্যে পার্থক্যের কারণ ব্যাখ্যা করা এবং তদন্তপ্রক্রিয়ায় কোনো অসংগতি পাওয়া গেলে পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া।

এ ছাড়া তদন্তে প্রমাণিত দুর্নীতি, অনিয়ম ও অযোগ্যতার কারণে বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রের আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা করা; বর্তমান শাস্তির সিদ্ধান্ত অপর্যাপ্ত হওয়ায় তা পুনর্বিবেচনার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করা এবং প্রমাণিত অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় শিক্ষক ড. সুজন সেনকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানান তারা।

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আছিয়া খাতুন বলেন, “আমরা দীর্ঘ দুই বছর ধরে ড. সুজন সেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে আসছি। প্রশাসনের কাছে আমরা প্রায় ২০০ পৃষ্ঠার অভিযোগপত্রও দিয়েছি। তদন্ত কমিটি তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সুপারিশ করলেও সিন্ডিকেট তাঁকে পাঁচ বছরের অব্যাহতি দিয়েছে, যা আমরা শাস্তি হিসেবে মানি না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত চাই। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

একই বিভাগের শিক্ষার্থী আসাদ সাদিক রাফি বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি স্থায়ী বরখাস্তের সুপারিশ করলেও তাঁকে পাঁচ বছরের অব্যাহতি দেওয়া হয়েছে। দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও আত্মসাতের অর্থের পরিমাণ, ফৌজদারি ব্যবস্থা না নেওয়া এবং অযোগ্য অবস্থায় নেওয়া বেতন-ভাতার বৈধতা নিয়ে প্রশাসন কোনো জবাব দেয়নি। তদন্ত প্রতিবেদন চেয়েও আমরা পাইনি। তাই আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, “সুজন সেন সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল পত্র আসেনি। গত সিন্ডিকেটে যে তথ্যগুলো আমরা শুনেছি, সেগুলো ছাড়া অফিসিয়ালভাবে এখন পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি। তাই সুজন সেনের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট ড. সুজন সেনকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই বছরের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতির কাছে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রমাণসহ প্রায় ২০০ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬