ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি, বহিষ্কৃত যুবদল নেতা ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিশাল মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশি তথ্যানুযায়ী, অভিযুক্ত মিশাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

​এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। ​

বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

আপডেট সময় : ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬