রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ
- আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানেরা শোভাযাত্রা, মিলাদ-কিয়াম , মেহমানদারি সহ নানা ধরনের আয়োজনে মেতে উঠেন। তারই ধারাবাহিকতায় রাজশাহীতে পালিত হয়েছে জ্বাশনে জুলুশ।
বুধবার (২৬ই আগষ্ট) সকাল ৯টার দিকে নগরীর শিরোইল কলোনি এলাকা হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিরোইল কলোনি থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে হযরত শাহ মখদুম (রহ.) দরগাহে গিয়ে শেষ হয়।
পরে র্যালিতে অংশগ্রহণকারীরা হযরত শাহ মখদুম (রহ.) দরগাহে জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া মাওলানা তৌফিকুল ইসলাম বলেন, এই দিনে হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছেন। তাই মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত আনন্দ ও তাৎপর্যের। মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে আমরা এই র্যালির আয়োজন করেছি। পাশাপাশি মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে মিষ্টিমুখ করানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবাইকে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। এ উপলক্ষে পরবর্তী সময়ে দোয়া ও মাহফিলেরও আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে তুলে ধরা হবে।



















