ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও রোগী ভোগান্তির অভিযোগে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও রোগী ভোগান্তির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা রামেক হাসপাতাল। কিন্তু হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম দায়িত্ব নেওয়ার পর তদারকির ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে রোগীদের ভোগান্তি বেড়েছে।

তাদের অভিযোগ, হাসপাতালটি এখন দালাল, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও বিভিন্ন অসাধু চক্রের দৌরাত্ম্যের কবলে পড়েছে। ছাত্রদলের অভিযোগ, হাসপাতালের প্রধান ফটকের কাছে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। রোগীকে হাসপাতালের বাইরে নিতে গেলে স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া নেওয়া, নিম্নমানের অ্যাম্বুলেন্স চাপিয়ে দেওয়া এবং বাইরে থেকে কম ভাড়ার অ্যাম্বুলেন্স আনতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে।

হাসপাতাল কর্তৃপক্ষের নজরের সামনেই এসব ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। স্মারকলিপিতে আরও বলা হয়, হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বিভিন্ন ওয়ার্ডে অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগও রয়েছে। পাশাপাশি নিয়মিত চিকিৎসকদের রাউন্ডে না আসার অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

জরুরি বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের সংকট এবং কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। হৃদরোগ ও স্ট্রোকের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। ছাত্রদল নেতাদের দাবি, এসব সমস্যা নিয়ে তারা একাধিকবার মৌখিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়েছে।

এসব সমস্যা সমাধানে ৯ দফা দাবি জানিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। দাবিগুলোর মধ্যে রয়েছে—২৪ ঘণ্টার অভিযোগ সেল চালু, বহির্বিভাগে সেবার পরিধি বৃদ্ধি, হাসপাতালকে দালালমুক্ত করা, অ্যাপভিত্তিক ও নির্ধারিত ভাড়ায় স্বচ্ছ অ্যাম্বুলেন্স সেবা চালু, সিসিটিভির সংখ্যা বৃদ্ধি এবং অচল চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করা।

স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন বলেন, “বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর রামেকের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। আমরা চাই দ্রুত অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে রোগীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমাদুল হক লিমন বলেন, পরিচালকের গাফিলতির কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। স্মারকলিপি গ্রহণকালে হাসপাতালের পরিচালক অভিযোগগুলো বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ছাত্রদল নেতারা বলেন, তারা আশ্বাস নয়, এসব সমস্যার দৃশ্যমান সমাধান দেখতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও রোগী ভোগান্তির অভিযোগে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল

আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬