ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার৷ মঙ্গলবার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৷ ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়৷ তবে ইমরান শুরু থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷

স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আইনজীবীরা তাকে হাসপাতালে স্থানান্তরের আবেদন করেছিলেন৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পাকিস্তানের শীর্ষ আদালত জানায়, ৭৩ বছর বয়সো ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হবে৷

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তার পরিবার কারাগারে তার স্বাস্থ্য নিয়ে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে৷ আইনজীবীরা জানান, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটা কমে গেছে৷

গত সপ্তাহে চিকিৎসকদের একটি দল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে৷ তাদের প্রতিবেদনে বলা হয়, ইমরানের শরীরে উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়ানি ও উদ্বেগের লক্ষণ দেখা গেছে৷ চিকিৎসকদের সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ইমরানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চা আদালত ৷

ইমরান খানের এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকতে পারেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

আপডেট সময় : ০৩:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬