ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাঘায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেশবপুর বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আমিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছে। এসময় নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের কথা স্মরণ করে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েল খান, শফি নেওয়াজ, অমল থান্দার, আব্দুল কাদের মোল্লা, ছিয়ার উদ্দিন, সজল খান, কামরুজ্জামান কমল, বাবর হোসেন, শিমুল শেখ, আলাউদ্দিন*সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সুমন ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৬:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬